মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ প্রিন্ট
রোজ শনিবার ৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহানগরীর নিরাপত্তা জোরদার করতে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারসমূহ পরিদর্শন করেন।
এসময় আরএমপি কমিশনার নগরীর কাশিয়াডাঙ্গা চেকপোস্ট, পবা থানা চেকপোস্ট ও বেলপুকুর চেকপোস্ট ঘুরে দেখেন এবং সেখানে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার চেকপোস্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন তল্লাশি কার্যক্রম এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব পর্যবেক্ষণ করেন।
এছাড়াও তিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
Posted ০৬:১২ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]