রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   প্রিন্ট  

আরএমপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে রোজ বুধবার ১৯ মার্চ ২০২৫ তারিখে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আরএমপি পুলিশ লাইন্সসহ প্রতিটি থানা, ফাঁড়ি, ডিবি, ট্রাফিক ইউনিট এবং অন্যান্য শাখায় এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ লাইন্সে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার ফারজানা ইসলাম।

উক্ত ইফতার অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াত মাধ্যমে আরম্ভ করা হয়।
ইফতার পূর্ব মূহুর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে এই শিক্ষাগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।
দোয়া শেষে উপস্থিত পুলিশ সদস্যের জন্য ইফতারের আয়োজন করা হয়।

ডিউটি ব্যতীত পুলিশ সদস্যগণ নিজ নিজ ইউনিটে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন। এছাড়া জরুরী সেবা, নিরাপত্তা ও ট্রাফিক ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য তাঁদের কর্মস্থলেই ইফতার পৌঁছে দেওয়া হয়।
এ মহতী অনুষ্ঠানে আরএমপির সকল পুলিশ সদস্য ও সিভিল স্টাফসহ প্রায় ৩,০০০ জন অংশগ্রহণ করেন।
এমন আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ আরও দৃঢ় হয়েছে বলে সবাই মত প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]