আব্দুল আজিজ ইসলাম সাগর | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট
লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে মশাবাহিত রোগ শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। এখন তা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কোথাও যেন আবর্জনা বা নোংরা পানি জমে না থাকে এবং ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে, যাতে বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাটে কোথাও পানি জমে না থাকে এবং পরিবেশ পরিষ্কার থাকে।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট সদর থানার ওসি মতিন, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, বিএনপি’র সহ যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রঞ্জিত কুমারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
র্যালি শেষে বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।