বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহী জেলা পুলিশ নাঈমুল হাছান ‘‘হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর’’ করেছেন

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রাজশাহী জেলা পুলিশ নাঈমুল হাছান ‘‘হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর’’ করেছেন

২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকাল ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর জেলার সম্মানিত পুলিশ সুপার,মোহাম্মদ নাঈমুল হাছান উদ্ধারকৃত ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। উল্লেখ্য, ৫০ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩ টি, স্যামস্যাং ০৫ টি, শাওমি ১০ টি, রিয়েলমি ০৫ টি, ইনফিনিক্স ০৩ টি, আইটেল ০৩ টি, টেকনো ০১ টি, ওপ্পো ০৩ টি ,পোকো ০১টি, সেম্ফনি ০৩ টি, সনি ০১টি, হুয়াই ০১টি ও হুনোর ০১ টি। রাজশাহী জেলা পুলিশ সুপার,মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তথ্য নিশ্চিত করেছেন, মোসাঃ সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া, জেলা পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহী।

Facebook Comments Box

Posted ৭:২২ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins