শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহী জেলায় অনুষ্ঠিত পরিদর্শন প্যারেড বিশেষ কল্যান সভা ও ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহীর ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রাজশাহী জেলায় অনুষ্ঠিত পরিদর্শন প্যারেড বিশেষ কল্যান সভা ও ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহীর ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি

রাজশাহী জেলায় পরিদর্শন প্যারেড ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। প্রধান অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার, পিএইচডি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভায় ডিআইজি সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দ্বারা সমাপ্ত হয়।
পরবর্তীতে রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় রাজশাহী জেলার ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন।
গত ১৮ ই ফেব্রুয়ারী সকালে পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি, ডিএসবি অফিস, রাজশাহীর সকল রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ শরিফুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins