মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
গত ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পাশাপাশি গত ১৭ ই ফেব্রুয়ারী সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।
সেই দিনই বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শপথ গ্রহণ করেন জনাব তারেক রহমান এবং মন্ত্রী সভায় ডাক পড়েন বিএনপি ও তার জোটের সংসদ সদস্য ও কতিপয় নেতাদের যার মধ্যে রাজশাহীর অবিসংবাদিত নেতা,রাজশাহীর গর্বিত সন্তান রাজশাহী সদর ০২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জনাব মিজানুর রহমান মিনুর।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মন্ত্রী সভায় রাজশাহীর আশা আকাংখার আশ্রয়স্থল জননেতা মিজানুর রহমান মিনুকে পূর্ণাঙ্গ ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, যাতে করে রাজশাহীবাসী অত্যান্ত আনন্দিত ও গর্বিত।
বিশেষ করে রাজশাহীর সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি, মোঃ আলতাফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক, মোঃ মাসুদ রানা বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জননেতা মিজানুর রহমান মিনুকে পূর্ণাঙ্গ ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সভাপতি, মোঃ আলতাফ হোসেন বাবু জানান,হযরত শাহমখদুম রুপোস ( রঃ) এর পুণ্যভূমি রাজশাহীর গণমানুষের আস্থার প্রতীক ও অবহেলিত জনগোষ্ঠীর আশ্রয়স্থল জননেতা মো: মিজানুর রহমান মিনু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সভাপতি,মোঃ আলতাফ হোসেন বাবু মনে করেন, তার এই নতুন পথচলায় রাজশাহীবাসীসহ পুরো বিভাগের সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজশাহীর উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, সেই প্রিয় নেতাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
উন্নয়ন ও সুসংগঠনের নতুন প্রত্যাশা রাজশাহীর আপামর জনতা আশা করছেন, নতুন ভূমি মন্ত্রী হিসেবে তিনি কেবল একটি মন্ত্রণালয় নয়, বরং পুরো রাজশাহী বিভাগের আধুনিকায়ন ও উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবেন। বিশেষ করে: বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে সাধারন সম্পাদক,মাসুদ রানা বলেন,জনাব মিজানুর রহমান মিনুর মাধ্যমে রাজশাহীর বিভাগীয় উন্নয়ন: অবহেলিত জনপদগুলোর অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি মনে করি। সভাপতি, মোঃ আলতাফ হোসেন বাবু আরো মনে করেন, জনাব মিজানুর রহমান মিনু ভুমি মন্ত্রণালয়ের যেহেতু দায়িত্ব পেয়েছেন তাই শুধু রাজশাহী নয় সারা দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং দলীয় শক্তি বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আধুনিক হিসেবে গড়ে তোলা।
জননেতার প্রতি আস্থা রাজশাহীর সাধারণ মানুষের ভাষ্য, মো: মিজানুর রহমান মিনু ভাই সবসময়ই আমাদের সুখে-দুখে পাশে ছিলেন। তিনি ভূমি মন্ত্রী হিসেবে যে দায়িত্ব পেয়েছেন যা রাজশাহীর জন্য এক বিশেষ প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় শুধু নয়, রাজশাহী সহ সারা দেশের মানুষের মধ্যে সকল বিষয়ে আশার আলো ছড়িয়ে দিয়ে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেলে পরিণত হবে এবং মানুষের দীর্ঘদিনের স্বপ্নগুলো বাস্তবায়িত হবে।
আমরা বিশ্বাস করি জননেতা মো: মিজানুর রহমান মিনু আমাদের সকল শ্রেণী পেশার মানুষের জন্য তার এই নতুন যাত্রা আগামীর পথ চলার পাথেও,যার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে তার জন্য রইল লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রত্যাশা করি, তার মেধা ও সাহসিকতায় রাজশাহী বিভাগ দেশের এক মডেল অঞ্চলে পরিণত হবে।”
Posted ৩:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।