বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহীর অবিসংবাদিত নেতা মো: মিজানুর রহমান মিনুকে ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী।   |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রাজশাহীর অবিসংবাদিত নেতা মো: মিজানুর রহমান মিনুকে ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 

গত ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পাশাপাশি গত ১৭ ই ফেব্রুয়ারী সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

সেই দিনই বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শপথ গ্রহণ করেন জনাব তারেক রহমান এবং মন্ত্রী সভায় ডাক পড়েন বিএনপি ও তার জোটের সংসদ সদস্য ও কতিপয় নেতাদের যার মধ্যে রাজশাহীর অবিসংবাদিত নেতা রাজশাহী সদর ০২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জনাব মিজানুর রহমান মিনুর। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মন্ত্রী সভায় রাজশাহীর আশা আকাংখার আশ্রয়স্থল জননেতা মিজানুর রহমান মিনুকে পূর্ণাঙ্গ ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, যাতে করে রাজশাহীবাসী অত্যান্ত আনন্দিত ও গর্বিত।

বিশেষ করে রাজশাহীর সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি, মোঃ আলতাফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক, মোঃ মাসুদ রানা প্রেসক্লাবের পক্ষ থেকে মিজানুর রহমান মিনুকে পূর্ণাঙ্গ ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সভাপতি, মোঃ আলতাফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক, মোঃ মাসুদ রানা জানান,পুণ্যভূমি রাজশাহীর গণমানুষের আস্থার প্রতীক, প্রথিতযশা জননেতা মো: মিজানুর রহমান মিনু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমরা বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে মিজানুর রহমান মিনুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সভাপতি,মোঃ আলতাফ হোসেন বাবু মনে করেন, তার এই নতুন পথচলায় রাজশাহীবাসীসহ পুরো বিভাগের সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।  রাজশাহীর উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, সেই প্রিয় নেতাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

উন্নয়ন ও সুসংগঠনের নতুন প্রত্যাশা রাজশাহীর আপামর জনতা আশা করছেন, নতুন ভূমি মন্ত্রী হিসেবে তিনি কেবল একটি মন্ত্রণালয় নয়, বরং পুরো রাজশাহী বিভাগের আধুনিকায়ন ও উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবেন। বিশেষ করে: বিভাগীয় উন্নয়ন: অবহেলিত জনপদগুলোর অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। দলীয় শক্তি বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আধুনিক হিসেবে গড়ে তোলা।

জননেতার প্রতি আস্থা রাজশাহীর সাধারণ মানুষের ভাষ্য, মো: মিজানুর রহমান মিনু ভাই সবসময়ই আমাদের সুখে-দুখে পাশে ছিলেন। ভূমি মন্ত্রী হিসেবে তার এই নিয়োগ রাজশাহীর জন্য এক বিশেষ প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেলে পরিণত হবে এবং মানুষের দীর্ঘদিনের স্বপ্নগুলো বাস্তবায়িত হবে।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins