শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
অভিযানটির নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। এ সময় নরসিংদী সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙখলা রক্ষায় সহায়তা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে নিম্নলিখিত অপরাধসমূহ পরিলক্ষিত হয়:
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬টি পৃথক মামলায় ওই প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের সাথে কথা বলেন ইউএনও আসমা জাহান সরকার।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।