রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ঈদুল ফিতরের নামাজ আদায়

সোমবার, ৩১ মার্চ ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে ঈদুল ফিতরের নামাজ আদায়

নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। সকাল ৯টায় চিনিশপুর ঈদগাহ মাঠে মুসল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করেন।

চিনিশপুর ঈদগাহে জামাতে ইমামতি করেন গাবতলী মাদরাসা মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম।

এ সময় নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চিনিশপুর ইউপি বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়া নরসিংদী কালেক্টর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো: রাশেদ হোসেন চৌধুরীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নামাজ ও মোনাজাত শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।

Facebook Comments Box

Posted ০৪:০৩ অপরাহ্ণ | সোমবার, ৩১ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]