আতিয়ার রহমান ফারুকঃ | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট
ঢাকা-১৮ আসনের ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুলেইমান হোসেন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৪৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি ৪৭ নং ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক। একই সাথে তিনি দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ সুলেইমান হোসেন ৪৭ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবার প্রতি আবারও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।