বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কুড়িগ্রামে পূবালী ব্যাংকের উদ্যোগে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আব্দুল আজিজ ইসলাম, কুড়িগ্রাম   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

কুড়িগ্রামে পূবালী ব্যাংকের উদ্যোগে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

উত্তর জনপদের দরিদ্র পীড়িত কুড়িগ্রাম জেলায় গত কয়েকদিনে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় শীত মারাত্মকভাবে জেঁকে বসেছে। প্রতিদিন তাপমাত্রা কমতে থাকায় এ জনপদে বেড়েছে শীতের তীব্রতা। সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি কুড়িগ্রাম পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সহস্রাধিক এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দিনব্যাপী জেলার সদর উপজেলার পাঁচগাছীতে ১টি ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩টি মাদ্রাসায় শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ঠাকুরগাঁ আব্দুর রাজ্জাক। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে প্রচন্ড শীতের দাপট দেখা দিয়েছে। এতে কুড়িগ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পুবালী ব্যাংকের কেন্দ্রীয় সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হলো। প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, উলিপুর পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল হক ও চিলমারী উপশাখা ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদসহ অন্যান্যরা।

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins