মোহম্মদ শাহ আলম বাবু, সাটুরিয়া উপজেলা প্রতিনিধি: | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট
সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীর সাহেব বাড়ির বড় শাহজাদা মোশাররফ হোসেন চাঁন শাহ সাটুরিয়া উপজেলা বাসীর সেবার ব্রত নিয়ে এবারও সাটুরিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। পীরজাদা মোশারফ হোসেন চাঁন শাহ বলেন আমি আমেরিকা প্রবাসী থাকলেও সাটুরিয়া উপজেলার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমার জীবনের যত অর্থ কড়ি সব সাটুরিয়া বাসির সেবার জন্য বিলিয়ে দিচ্ছি। করুণা মহামারী সহ ঘূর্ণিঝড় বিভিন্ন ঈদ উৎসবে এলাকার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি।
এমনকি ধামরাই মির্জাপুর কালিয়াকৈর ও নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় প্রায় ২৫ হাজার পরিবারকে বিভিন্ন সময় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে আসছি । যেন আল্লাহ তায়ালা যে ইনকাম আমাকে দিয়েছেন তা যেন গরিব মানুষের মাঝে আমি সারা জীবন বেঁচে থাকতে পারি এজন্য সমাজ সেবামূলক ছাড়াও আমি সামাজিক এবং রাজনীতিক দিক দিয়ে এগোতে চাই। ইতিপূর্বে গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়ে ও বিন্দুমাত্র সেবামূলক কাজ থেকে পিছিয়ে যায়নি। গত ত্রয়োদশ নির্বাচনে সদূর আমেরিকা থেকে ছুটে এসে আফরোজা খানম রিতার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। গড়ে তুলেছি হাজার হাজার কর্মী বাহিনী। প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আফরোজা খান রিতা আপার জন্য ভোট প্রার্থনা করে বিপুল ভোটে জয়যুক্ত করেছি। জনগণ আমার ডাকে সাড়া দিয়েছে।
ছোটবেলা থেকেই আমার পণ ছিল জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে গরিব অসহায় মানুষকে সেবা করব। যেহেতু উপজেলা প্রশাসন আমার বাড়ির একদম নিকটে সেজন্য উপজেলায় যদি সম্পৃক্ত হতে পারি তাহলে সাটুরিয়ার প্রতিটি মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে পারব। আমার মনন শীল চিন্তাধারা যেন মানুষের মাঝে কৌতুহল জাগে সেজন্য আমি সাটুরিয়া উপজেলার নির্বাচনে নির্বাচিত হতে পারলে জনগণকে সাথে নিয়ে সরকার কর্তৃক বরাদ্দ জাররা জাররা সেবা প্রদান করব। উপজেলার দড়গ্রাম ইউনিয়নের রহিম মিয়ার স্ত্রী খোদেজা বেগম বলেন মোশারফ ভাই একজন সত্যিকারের দেশ প্রেমিক তাকে উপজেলা চেয়ারম্যান পেলে দেশ ও জাতি অবশ্যই উন্নয়ন হবে।
দল মত নির্বিশেষে সকলেই মুখিয়া আছে কিভাবে মোশারফ হোসেন ডালিম ভাইকে ভোটের মাধ্যমে জয়ী করে উপজেলা চেয়ারম্যান হিসেবে পাওয়া যায় তার জন্য সকলেই উঠে পড়ে লেগে আছে। সাটুরিয়া বাসীর একটাই দাবি আসুন সবাই মিলে মোশারফ হোসেন সান চাঁন শাহ কে সাটুরিয়ার উপজেলা চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করি।
Posted ২:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।