রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ প্রিন্ট
ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান সোহাগের সভাপতিত্বে শহরের ব্রহ্ম সমাজ সড়কে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম , ফরিদপুর মহানগর ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক নিয়াজ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে আমেরিকার মদদে ইসরাইলিরা হত্যাযজ্ঞ চালাচ্ছে।বিশ্ব বিবেক আজ নিশ্চুপ ও নীরবতা পালন করছে। বাংলাদেশের প্রতিটি মুসলিমের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব এখন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
ইসলামী রাষ্ট্রগুলো আজ নিশ্চুপ ও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। ইসরাইলি পণ্য বর্জন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনিদের পাশে সব সময় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Posted ০৯:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]