বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

সোনালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মধ্যে চুক্তি

ইউসুফ চৌধুরী-রাজশাহী :   |   শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

সোনালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মধ্যে চুক্তি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সেবা গ্রহীতা বিভিন্ন স্কুল-কলেজের বেতন, ফি ও চার্জ আদায় এবং ওয়েব বেইজড স্পট ক্যাশ বৈদেশিক রেমিট্যান্স রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখার মাধ্যমে প্রদানের লক্ষে দুই ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মোঃ নুরূন নবী, কাজী মোঃ মফিজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, মোঃ আতিকুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম, মোঃ মুখলেসুর রহমান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আতিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ঘরে বসে সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ হতে দিন-রাত ২৪ ঘণ্টা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সেবাগ্রহীতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ৩৮৩টি শাখার মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহকগণ বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box

Posted ৯:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins