মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জঃ | সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট
রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৩ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল । সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রুহী আফজাল, পিতা আফজালুল হক মনি তালুকদার ছিলেন পাকিস্তান পার্লামের্ন্টের সদস্য। রুহী আফজাল বিগত সরকারের শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন সবার অগ্র গোচরে। তারই ভালোবাসা হিসাবে তৃণমূলের বিএনপির কর্মীরা রুহী আফজালকে এম পি হিসাবে দেখতে চান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সংসদীয় আসন সিরাজগঞ্জ- ৩ ( রায়গঞ্জ, তাড়াশ,আংশিক সলঙ্গা) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চান। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশে করছে। সেই সাথে দলীয় প্রচার প্রচারণার ব্যস্ত থাকতে দেখা গেছে।
জনগণের আশা আকাংখার স্বপ্নের সারথী হয়ে সব সময় পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের একজন সৈনিক। এ জন্য তিনি জনগণকে সাথে নিয়ে এ আসনের বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হয়ে দলীয় নেতা কর্মীদের সুসংগঠিত করতে, রাজনৈতিক দলের পরিক্ষীত মানুষ হিসাবে পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাঠের আন্দোলনে উপস্থিতির মধ্যেই নিজের কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি, দলের কর্মসূচী সফল করতে পারিবারিক অর্থ ব্যয় করেছেন। একজন নারী সফল উদ্যোক্তা হয়ে তিল তিল করে গড়ে তুলেছেন আর আর স্পিনিং মিল। যেখানে সমাজের পিছিয়ে পরা পাঁচ শতাধিক নারী শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি আরো বলেন, দল যদি তাকে এই আসনের যোগ্য প্রার্থী মনে করে, দলীয় মনোনয়ন দেন তাহলে সরর্স্ব মেধা মনন প্রজ্ঞা দ্বারা এই আসনটি খালেদা জিয়াকে উপহার দিবেন। তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতিকের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন।
Posted ৩:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।