শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ০৩ মে ২০২৫ | প্রিন্ট
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ। শনিবার বিকেলে পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া শিক্ষক জাহিদ ইকবাল, হফিজুল ইসলাম, মেকলেছুর রহমান, ক্রীড়া সংস্থার সচিব রেজাউল করিম খোকন এবং ক্রীড়া ভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদসহ স্থানীয় ক্রীড়া অঙ্গনের অন্যান্য প্রতিনিধিরা।
মাসব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জন অনূর্ধ্ব-১৪ বয়সী কিশোর-কিশোরী অংশগ্রহণ করছে। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।