মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জঃ | বুধবার, ২১ মে ২০২৫ | প্রিন্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়নে যুবদল-ছাত্রদল ও কৃষকদলের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন সংবাদ ও যড়যন্ত্রমূলক মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১. ৩০ মিনিটের দিকে সলঙ্গা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধুবিল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন। সদস্য রোকনুজ্জামান খোকন, সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব আব্দুস সোবাহান সহ , সলঙ্গা থানা ধুবিল ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ভূমি দস্যু আবু সাইয়াদ, সলঙ্গা থানা আওয়মাীলীগের শ্রমবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম হুদা ও একটি কুচক্রী মহল, যুবদল-ছাত্রদল কৃষকদলের ৮ নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট চাঁদাবাজির অপপ্রচার ও মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । বক্তারা আরো বলেন অনতিবিলম্বে আওয়ামীলীগের দোসর, আমিনুল ইসলাম হুদা ও সাইয়েদকে গ্রেফতার করতে হবে ।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।