শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১১ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন কাজী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টার দিকে শিবপুর-দুলালপুর সড়কের মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী বড় পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন কাজী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামের বাসিন্দা রইজ উদ্দিন কাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মামুন মোটরসাইকেলে করে দুলালপুর থেকে শিবপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, শিবপুর-দুলালপুর সড়কটিতে যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।
Posted ১:২৪ অপরাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।