খন্দকার আমির হোসেন | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সোমা যাদব। এছাড়া বক্তব্য দেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীরসহ অন্যান্যরা।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সঠিক তথ্য প্রদান ও ভোটারদের উদ্বুদ্ধ করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।