খন্দকার আমির হোসেন: | সোমবার, ১২ মে ২০২৫ | প্রিন্ট
বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডা-কা–তির ঘটনায় জড়িত কাওসার মীর (রিপন) নামের একজনকে গ্রে-প্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রাম থেকে গ্রে-প্তার করা হয়। সে যোশর ইউনিয়নের সৃষ্টিঘর হাজী বাগান এলাকার মীর বাড়ীর বিল্লাল মীরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোঃ আফজাল হোসাইন বলেন, ডা-কা-তির ঘটনায় গত শুক্রবার রাতে জেল পলা-তক কু-খ্যাত ডা-কাত আতিকুলকে গ্রে-প্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ডা-কাত সদস্য কাউছার মীরকে গ্রে-প্তার করি। তার নিকট থেকে ডা-কাতি করে নেয়া একটি পাওয়ার ব্যাংক উদ্ধা-র করা হয় এবং ডা-কাতির ঘটনায় দায়েরকৃত মা-মলায় আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৪ মে রবিবার মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডা-কাত দল ডাকাতি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পন্য সামগ্রি নিয়ে যায়। ঘটনার পরদিন লুৎফরের পিতা রুহুল আমিন ডাক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরু-দ্ধে মা-মলা করেন।
Posted ৬:৫১ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।