শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

শিবপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী উদ্বোধন

  |   রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট

শিবপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী উদ্বোধন

খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি : দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রথম পদিন বিভিন্ন শ্রেনী পেশার ৩৯ জন কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জানান করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধনের প্রথম দিন বিভিন্ন শ্রেনী পেশার ৩৯ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারী সবাই সুস্থ আছেন। এসময় সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণ করার জন্য আহবান জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins