শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

খন্দকার আমির হোসেন:   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট

শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

নরসিংদীর শিবপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় এ দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম ও দুদক পতাকা উত্তোলন করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দিন মোঃ আলমগীর। পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পতাকা উত্তোলন ও র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, এস এম খোরশেদ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ভুইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রভাষক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins