শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের লেবুরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্নও দেখা যায়নি।
শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Posted ১:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।