শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

লাবণ্য এওয়ার্ডস ২০২৫, সমাজসেবা ক্যাটাগরিতে সনি রহমানকে সম্মাননা প্রদান

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট

লাবণ্য এওয়ার্ডস ২০২৫, সমাজসেবা ক্যাটাগরিতে সনি রহমানকে সম্মাননা প্রদান

সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ “লাবণ্য এওয়ার্ডস ২০২৫”-এ সমাজসেবা ক্যাটাগরিতে এবার সম্মানিত হচ্ছেন নবাগত চিত্রনায়ক, প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। আগামীকাল ২৩ মে শুক্রবার, ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গৌরবময় আয়োজন।

এই আয়োজনে সনি রহমানকে সম্মাননা প্রদান করায় চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি সমাজসেবামূলক সংগঠনগুলোর মধ্যেও ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এক প্রতিক্রিয়ায় সনি রহমান বলেন, “সমাজসেবা আমার দায়বদ্ধতা। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।”

উল্লেখ্য, লাবণ্য এওয়ার্ডস আয়োজন করছে লাবণ্য, উদ্যোক্তার হাট, প্রবাসী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সম্মাননা প্রদানের এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যে অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনুষ্ঠানটি শুরু হবে শুক্রবার বিকেল ৩টায়।

সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক অঙ্গনের এই গুণী ব্যক্তিত্বের ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে – এমনটাই প্রত্যাশা আয়োজক ও শুভানুধ্যায়ীদের।

Facebook Comments Box

Posted ১:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins