শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম অভিযান চালিয়ে কৃষি জমির টপসয়েল নিধন রোধে ৪ এস্কেভেটর জব্দ ও অকেজো করতে সক্ষম

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম অভিযান চালিয়ে কৃষি জমির টপসয়েল নিধন রোধে ৪ এস্কেভেটর জব্দ ও অকেজো করতে সক্ষম

​রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ফসলি জমির মূল্যবান টপসয়েল বা উপরিভাগের মাটি কাটার মহোৎসব বন্ধে ঝটিকা গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তথ্য সুত্রে জানা যায়, গত রবিবার (১ মার্চ) দিনভর ও রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। ​অভিযান পরিচালনা কালে রাজাবাড়ি হাট, গোদাগাড়ীর শেষ সীমানা ঝিলিম বাজারসহ মোট চারটি মাটি কাটার পয়েন্টে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ৪টি এস্কেভেটর (ভেকু মেশিন) জব্দ ও অকেজো করে দেওয়া হয়।

তথ্য সুত্রে আরো জানা যায়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি,তবে মাটিকাটার সরঞ্জামগুলো বিকল করে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। ​ সূত্র মতে জানা গেছে, গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে এবং কোথাও কোথাও দিনের বেলাতেও ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

এক স্টাটাসে জানা যায়, ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন: ​”গোদাগাড়ীতে কৃষি জমির মাটি কেটে বিক্রি করা বর্তমানে একটি অন্যতম প্রধান সমস্যা। আমরা এটি প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অপরাধীরা বিভিন্ন কৌশলে জমির টপসয়েল নষ্ট করছে, যা দীর্ঘমেয়াদে কৃষির জন্য হুমকিস্বরূপ।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা বেশ কিছু এস্কেভেটর অকেজো করার পাশাপাশি অনেককে জেল ও জরিমানা করেছি। জনস্বার্থে ও ফসলি জমি রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” ​উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ কৃষক ও সচেতন মহল। তারা আশা করছেন, নিয়মিত এই তদারকি ও কঠোর শাস্তির ব্যবস্থা থাকলে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড ভূমি কর্তন সিন্ডিকেট বন্ধ করা সম্ভব হবে।

Facebook Comments Box

Posted ৩:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins