মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত সহ তেলের পাম্পগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে রয়েছে গোদাগাড়ী উপজেলা প্রশাসন। জ্বালানী তেলের সুসম বন্টন সফল ও নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
তথ্য সুত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করতে পারেন, সেজন্য নিয়মিত তদারকি করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাদাত রত্ন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার জনগণের জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় বিশেষ করে কৃষিকাজ ও যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই জ্বালানি নিয়ে যাতে কেউ কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা অবৈধভাবে মজুত না করে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন এই কর্মকর্তা।
তথ্য মতে আরো জানা যায়,জ্বালানী তেলের সংকট দুর না হওয়া পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম পাম্প মালিক ও কর্মচারীদের তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে তেল সংগ্রহের জন্য সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করেন তিনি। উপজেলা প্রশাসনের এই তৎপরতার বিষয়ে সাধারণ গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে জানান, প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের কারণে পাম্পগুলোতে অহেতুক জটলা বা বিশৃঙ্খলা অনেকটাই কমেছে।
তথ্য সুত্রে এ বিষয়ে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যদি সংকট তৈরির চেষ্টা করে বা নিয়ম অমান্য করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”
Posted ২:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।