শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে পবা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে পবা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে পবা উপজেলা কৃষক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সোমবার নওহাটা মহিলা কলেজ মিলনায়তনে পবা উপজেলা কৃষক লীগের আয়োজনে বর্ধিত সভায় পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সাবেক সদস্য তরিকুল হাসান বাচ্চু, আসাদুল ইসলাম দুখু, বাগমারা উপজেলা শাখা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু, পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (মুন্তাজ), আইন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা ও আনারুল ইসলাম, নওহাটা পৌর কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শাফি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কাটাখালী পৌর কৃষক লীগের সভাপতি মানিক ও সাধারণ সম্পাদক টিপু সুলতান।

আরো উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি জিল্লুর রহমান সামাদ, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আলী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসাদুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সোহেল রানা, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুকুল, বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াদুত আলী রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের কৃষক লীগের সদস্য ও কর্মীবৃন্দ।

Facebook Comments Box

Posted ১১:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins