শেখ মোঃ বিল্লাল হোসেন, ব্যুারো চীফ রিপোর্টার | রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট
রাজবাড়ীতে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহ্মুদ খৈয়মকে সংবর্ধনা। ২৮ ফেব্রুয়ারী শনিবার রাজবাড়ী সার্কিট হাউজে সাংস্কৃতিক প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানান, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোঃ মুঞ্জুর মোরর্শেদ ও দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সংবর্ধনা শেষে সাংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আঠাশ কলোনী রাজবাড়ী পৌর গোরস্থানে সমাধীত তার মাতা-পিতার কবর জিয়ারত করেন। সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-১ আসনের বিএনপির সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শহীদ ওহাবপুর ও খানখানাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনার আয়োজন করেন। সাংস্কৃতিক প্রতিমন্ত্রী হওয়ার পর আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের রাজবাড়ী প্রথম আগমন। পদ্মা সেতু দিয়ে তিনি রাজবাড়ী শহরের ৯ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে বিশাল সংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। প্রতিমন্ত্রী গাড়ী থেকে নেমে সড়কের দুই পাশের কয়েক হাজার নারী-পুরুষ নেতাকর্মীদেরকে হাত নেরে সংবর্ধনা গ্রহণ করেন।
এ সময় জেলা বিএনপির নেতা সবুর শাহিন, শহীদ ওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম শাফিউদ্দিন আহমেদ কাশেম, ওহিদুজ্জামান মন্ডল, আব্দুর রব, মোঃ হাবিবুর রহমান হাবিব, কেএম তরিকুল ইসলাম তরু, সাজেদুল বিশ্বাস, গফুর শিকদার, ইব্রাহিম সরদার, আব্দুল হাই মিয়া শামিম, উসমান গণি মিয়াসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সড়কের দুই পাশ থেকে ফুল ছিটিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করা হয়। প্রতিমন্ত্রী সকলকে ধন্যবাদ জানান। শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম জানান, মাননীয় প্রতিমন্ত্রী ঢাকা থেকে রাজবাড়ী যাওয়ার পথে তাদের সাথে সৌজন্য দেখা করায় নেতাকর্মীরা আনন্দিত।
Posted ৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।