শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

যারা মাদকাসক্ত তাদের ভালো পথে ফেরাতে ডিএনসি সর্বদা চেষ্টা করবে — ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

যারা মাদকাসক্ত তাদের ভালো পথে ফেরাতে ডিএনসি সর্বদা চেষ্টা করবে — ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ

মাদকাসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহাপরিচালককে গার্ড অব অনার (স্যালুট) প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কার্যালয় পরিদর্শন শেষে মহাপরিচালক হাসান মারুফ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি ডিএনসির বিগত এক বছরের মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন।

উপস্থাপিত কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসির ‘ক’ সার্কেল পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। মহাপরিচালক হাসান মারুফ বলেন, “যারা মাদকাসক্ত, তাদের শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো পথে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।” তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৭:০০ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins