রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মিরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

কুষ্টিয়া প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

মিরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মিরপুর এর আয়োজনে দিবসটি পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, উপজেলা ইঞ্জিনিয়ার জহির মেহেদী হাসান, পরিসংখ্যান অফিসার ইশরাক হোসেন, ফায়ার সা‌র্ভিস স্টেশন এর অফিসার ইনচার্জ নাসিম রেজা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আ‌রিফুল হক, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রা‌শেদুজ্জামান রিমন, উপসহকারী পাট কর্মকর্তা রাশেদ আহ‌মেদ, জাইকা কর্মকর্তা উত্তম কুমার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান।

আলোচনা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins