শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ | প্রিন্ট
টেক্সটাইল পণ্যে গুণগত মান নিশ্চিত করতে নরসিংদীর মাধবদীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে মাধবদী পৌরসভার গদাইরচর, বিরামপুর ও নুরালাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মাধবদী এলাকার কয়েকটি টেক্সটাইল ও ডাইং প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কারখানাগুলোকে টেক্সটাইল পণ্যের কালার ফাস্টনেসসহ মাননির্ভর অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে বিএসটিআই-এর সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মন্তোষ কুমার দাস, ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল অংশ নেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
Posted ৬:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।