| রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে করোনায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মাধবদী পৌরসভার উদ্যোগে রোববার সকালে ৬০০ জনকে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা দেয়া হয়।
মাধবদী এস পি ইন্সটিটিউট মাঠে চাল বিতরণ করেন মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক। এসময় পৌর কাউন্সিলর শেখ ফরিদ ,হেলাল উদ্দিন, ফরিদা ইয়াছমিন রাজিব আহমেদ ,হিসাব রক্ষক মাহমুদুল হাসান, সংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৯:১৯ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।