রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মাদক ও অনিয়মের বিরুদ্ধে মনোহরদীতে এক মাসে মোবাইল কোর্টের বড় অভিযান, ১৫ জন দণ্ডিত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

মাদক ও অনিয়মের বিরুদ্ধে মনোহরদীতে এক মাসে মোবাইল কোর্টের বড় অভিযান, ১৫ জন দণ্ডিত

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৩) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় পরিচালিত মোবাইল কোর্টের পৃথক পৃথক অভিযানে এক মাসে মোট ১৫ জনকে গ্রেফতার পূর্বক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত ০১ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

৩০/০৩/২০২৬ তারিখে মনোহরদী উপজেলার চেঙ্গাইন এলাকায় রতন (৫৫), পিতা সিরাজ উদ্দিন, সাং চেঙ্গাইনকে গ্রেফতার করেন এসআই শাহিনুর ইসলাম। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ মাস (১৮০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই তারিখে চালাকচর ইউনিয়নের বেপারি পাড়া এলাকায় জাকির হোসেন (৪০), পিতা ইদ্রিস আলী, সাং চালাকচরকে একই এসআই শাহিনুর ইসলাম গ্রেফতার করে ৬ মাস (১৮০ দিন) কারাদণ্ড প্রদান করা হয়।

একই দিনে কাচিকাটা ইউনিয়নের শেখের বাজার এলাকায় বকুল (৪৫), পিতা তারা মিয়া, সাং উত্তর কাচিকাটাকে গ্রেফতার করেন এসআই শাহিনুর ইসলাম এবং তাকে ৫ মাস (১৫০ দিন) বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চন্দনবাড়ি চরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মুকুল (৪৫), পিতা আব্দুর রহমানকে গ্রেফতার করেন এসআই শাহিনুর ইসলাম এবং তাকে ৩ মাস (৯০ দিন) কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে সল্লাবাইদ এলাকা থেকে কবির (৩৫), পিতা জালাল উদ্দিনকে গ্রেফতার করেন এসআই শাহিনুর ইসলাম এবং ৪ মাস (১২০ দিন) কারাদণ্ড প্রদান করা হয়।

রসুলপুর এলাকায় পৃথক অভিযানে শেখ মোমেন (৪৮), পিতা শেখ হযরত আলী এবং মোবারক (৫০), পিতা আব্দুল আজিজকে গ্রেফতার করেন এসআই শফিকুল ইসলাম ও এসআই আল ইসলাম। পরে শেখ মোমেনকে ৬ মাস (১৮০ দিন) এবং মোবারককে ৩ মাস (৯০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় আড়াল (কাপাসিয়া, গাজীপুর) থেকে আলামিন (৩৭), পিতা মহিজ উদ্দিনকে গ্রেফতার করেন এসআই শফিকুল ইসলাম ও এসআই আল ইসলাম। পরে তাকে ৪ মাস (১২০ দিন) কারাদণ্ড দেওয়া হয়।
২৮/০৩/২০২৬ তারিখে একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় জুয়েল মিয়া (২৫), পিতা রং মিয়া (নেত্রকোনা) ও শাহাদাত হোসেন (৩৫), পিতা কাজী হেলাল উদ্দিনকে গ্রেফতার করেন এসআই শাহিনুর ইসলাম। পরে তাদের প্রত্যেককে ১ মাস (৩০ দিন) করে কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে নিতাই (২২), পিতা স্বপনকে গ্রেফতার করেন এসআই শাহিনুর ইসলাম এবং তাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

০১/০৩/২০২৬ তারিখে মনোহরদী পৌরসভা ৭নং ওয়ার্ড (হিন্দুপাড়া) এলাকায় রিফাত (২২), পিতা মনির হোসেন, জয় বিশ্বাস (২৩), পিতা সুধীর বিশ্বাস এবং রাকিব মোল্লা (২০), পিতা বাদশা মিয়াকে গ্রেফতার করেন পিএসআই মাধব চন্দ্র দাস। পরে রিফাতকে ২ মাস (৬০ দিন), জয় বিশ্বাসকে ১০ দিন এবং রাকিব মোল্লাকে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

২৪/০৩/২০২৬ তারিখে লেবুতলা ইউনিয়নের চক তাতারদী বাজারে মোঃ মাহফুজ (৪৩), পিতা ইয়াকুবকে গ্রেফতার করেন এসআই শহিদুর রহমান। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০/৪৫ ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins