নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ০৬ জুলাই ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের আসাদনগর এলাকায় আব্দুল জব্বার নামে এক যুবক স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন আসাদনগরে একটি পক্ষের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন আব্দুল জব্বার। উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। পরে বকুল নামের স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়রা অভিযোগ করেন, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে এলাকায় যাকে-তাকে মারধর করে বেড়াতেন। তার আগ্রাসী আচরণে এলাকায় একধরনের আতঙ্ক বিরাজ করছিল। স্থানীয়দের ভাষ্যমতে, তার পূর্বের অপকর্মেরই প্রতিক্রিয়ায় আসাদনগরের যুবকদের সঙ্গে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
তবে ঠিক কী কারণে আব্দুল জব্বার গণপিটুনির শিকার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
Posted ২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।