রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মনোহরদীতে বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, আটক ৭

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

মনোহরদীতে বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, আটক ৭

নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে জুয়া ও মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চরমান্দালিয়া ইউনিয়নের একটি বাড়িতে জুয়ার আসর বসেছে।

পরে রাত আনুমানিক ২টার দিকে এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ৭ জনকে আটক করেন। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), রাসেল (২৮), আইনুদ্দিন (৬০), সুজন (৩৬), শাহিন (৬৫), আব্দুল হক (৪১) এবং সুরুজ মিয়া। তারা সকলেই চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ১২৭টি তাস ও নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে পরিবেশ নষ্ট করে আসছিল এবং যুবসমাজকে বিপথে পরিচালিত করছিল।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জুয়া ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins