শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে পৃথক দুটি অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২৬) মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনকালে রিফাত (মনোহরদী পৌরসভা)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জয় বিশ্বাস (মনোহরদী পৌরসভা) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম এবং পুলিশের একটি দল।
প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:০৮ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।