শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৪ মার্চ ২০২৬) মনোহরদী উপজেলা সরকারি হাসপাতালের সামনে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও মক্কা ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পরিদর্শনকালে উক্ত দুই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভাই ভাই ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং মক্কা ফার্মেসীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। প্রসিকিউশন প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।