রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ দুইজনের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট

মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ দুইজনের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার দায়ে দুইজনকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকার বাসিন্দা মহর আলীর ছেলে মো. কাজল (৬০) ও আবদুল আলীর ছেলে বোরহান (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাজল ও বোরহানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি এবং কিছু পরিমাণ গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোফাজ্জল হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সচেতন ও সহযোগিতা করার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৮:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins