শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মনোহরদীতে অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ, জরিমানা ১ লাখ 

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

মনোহরদীতে অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ, জরিমানা ১ লাখ 
নরসিংদীর মনোহরদী উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) উপজেলার মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অনুমোদনহীন কীট ব্যবহার করার অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় হাসপাতাল থেকে অনুমোদনহীন কীট জব্দ করা হয়।
এছাড়া জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একই আইনে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।
নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins