রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

খসরু বাসার, নওগাঁ প্রতিনিধি :   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

নওগাঁয় বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকা সত্বেও চিকিৎসক পরিচয়ে নিয়মিত রোগী দেখার অভিযোগে মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।

আজ দুপুর ১টায় শহরের দয়ালের মোড় এলাকার হেল্থ কেয়ার ল্যাবে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে এ কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রবীন শীষ।

নির্বাহী কর্মকর্তা জানান- রেজিস্ট্রেশন না থাকা সত্বেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সাথে বেশ কয়েক বছর ধরে প্রতারনা করে আসছিলেন মিজানুর। এর আগেও একই অপরাধে তাঁর কারাদন্ড হয়েছিলো। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টারে খুলে সেখানে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে তাঁকে এ অপরাধে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

অভিযানে অন্যদের মধ্যে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আশিষ কুমার সরকার, মেডিকেল অফিসার ডা: রিফাত হাসান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins