রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ভালুকায় বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরি

ভালুকা উপজেলা প্রতিনিধি:   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট

ভালুকায় বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরি

ময়মনসিংহের ভালুকায় রাতের আধারে বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। দুঃসাহসিক ওই চুরির ঘটনাটি ঘটে গত রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তরা জামে মসজিদ মহল্লায়।

ভুক্তভোগী অ্যাডভোকেট আবু সাদাত মো. সায়েম জানান, ওই রাতে তার ভাড়াটিয়া বাসায় ১৫০ সিসির পালসার মোটরসাইকেল (রেজি নং ময়মনসিংহ-ল-১১-৩৬৪৪) ও একই বাড়ির অন্য ভাড়াটিয়ার ১২৫ সিসির বাজাজ ডিসকভার (রেজি নং ময়মনসিংহ-হ-১৫৭৫৬৫) মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, চুরি যাওয়া দুটি মোটরসাইকেলের অনুমান মূল্য তিন লাখ ১৩ হাজার ৫শত টাকা। এ ঘটনায় অ্যাডভোকেট সায়েম ভালুকা মডেল থানায় লিখিত একটি চুরির অভিযোগ করেছেন। ওসি শামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছেন তিনি। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

Facebook Comments Box

Posted ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins