শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ভালুকায় এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে গণসংবর্ধনা

বিশেষ প্রতিনিধি (ময়মনসিংহ):   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ভালুকায় এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে গণসংবর্ধনা

ময়মনসিংহের বিরুনীয়া ইউনিয়নের সর্বসাধারণের উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে গণসংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল প্রদান করা হয়েছে। বিরুনীয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ূম সরকার রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক ও দখলবাজমুক্ত একটি আধুনিক ও মডেল ভালুকা গড়ে তুলতে আমি আপনাদের পাশে আছি। আমার দলের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার চিন্তা করেন, তারা তা পরিহার করুন। এসব কার্যক্রম বন্ধ না করলে ভালুকার মাটি ছেড়ে অন্যত্র বসবাসের কথা ভাবতে হবে।”

তিনি আরও বলেন, এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে এবং উন্নয়ন কার্যক্রমে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গুলজার হোসেন, হামিদ কারী ও শাখাওয়াত হোসেন; থানা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল; থানা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins