শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ব্যান্ডদল ‘হাওয়াই মিঠাই’ এর নতুন গান ‘কোন কষ্ট নেই :

বিনোদন রিপোর্টঃ   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট

ব্যান্ডদল ‘হাওয়াই মিঠাই’ এর নতুন গান ‘কোন কষ্ট নেই :

ব্যান্ডদল ‘হাওয়াই মিঠাই’ আরেকটি গান রিলিজ করেছে যার নাম ‘কোন কষ্ট নেই’ । গানটি রিলিজ হয়েছে ২২ মে, ২০২৫ । এটি তাদের তৃতীয় মৌলিক গান। গানটি তাদের ইউটিউব চ্যানেল (Hawai Mithai Band) সহ স্পটিফাই, এপল মিউজিক, ফেসবুক ইত্যাদি সব ধরণের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

এছাড়াও তাদের প্রথম গান “দূর থেকে দূরে” রিলিজ হয় ১১ই জুলাই, ২০২৪। প্রথম গানের সাফল্যের পর ২১ নভেম্বর ২০২৪ এ তাদের দ্বিতীয় গান “কথা হারিয়ে গেছে” প্রকাশিত হয়।

৯০ দশকের ধাঁচে ‘হাওয়াই মিঠাই’ ব্যান্ডটি ২০১৮ সাল থেকে নিয়মিত লাইভ পারফরম্যান্স করে আসছে। । তারা মূলত বাংলাদেশি রক, ফোক ফিউশন ও ক্ল্যাসিক্যাল ধারার গান করে থাকে। ব্যান্ডের লাইন আপে আছেন – শান্ত : কীবোর্ড ও ভোকাল, রবি: গিটার ও ভোকাল, তুষার: লিড গিটার, সোহেল: বেজ গিটার ও ড্রামস : ইয়ান।

ব্যান্ডের প্রতিষ্ঠাতা শান্ত জানান, আমরা আসলে নির্দিষ্ট একটি ধারায় গান করিনা। আমরা ৯০ দশকের গানে অনুপ্রাণিত। তবে আমরা বর্তমান সময়ের শ্রোতাদের জন্যও গান করছি। গান আমাদের প্রধান পেশা নয়। গান আমাদের আবেগ অনুভূতি ও আত্মার খোরাক।

ব্যান্ডটি আরো কিছু নতুন গানের কাজ করছে। যা পর্যায়ক্রমে রিলিজ হবে।

Facebook Comments Box

Posted ১:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins