রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বিশ্বব্যাংক-পিকেএসএফ প্রতিনিধিদলের গাকের SMART প্রকল্প পরিদর্শন, কার্যক্রমে সন্তোষ প্রকাশ

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বিশ্বব্যাংক-পিকেএসএফ প্রতিনিধিদলের গাকের SMART প্রকল্প পরিদর্শন, কার্যক্রমে সন্তোষ প্রকাশ

বগুড়া ও নওগাঁ জেলায় বাস্তবায়নাধীন SMART Machinery & Equipment প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্বব্যাংক ও পিকেএসএফ’র উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রকল্পের পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে Sustainable Microenterprise And Resilient Transformation (SMART) Project-এর আওতায় পরিচালিত “Promoting sustainable growth in machinery and equipment sub-sector through Resource Efficient and Cleaner Production (RECP) practices” শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে একটি প্রতিনিধি দল।
গত ৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিনিধি দল সংস্থার প্রধান কার্যালয় গাক টাওয়ার, বনানীতে আগমন করলে তাদের স্বাগত জানান সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। পরে তার সভাপতিত্বে বোর্ড রুমে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার মি. কেইসুকে লিয়াডোমি, ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং, সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সামিরা চৌধুরী এবং এনভায়রনমেন্টাল কনসালটেন্ট শার্লিন হোসেন। পিকেএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার এএইচএম রাহাত হোসেন। এছাড়া গাকের পরিচালক (এমএফ) মোঃ মুখলেসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার মি. কেইসুকে লিয়াডোমি বলেন, RECP কার্যক্রমের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, গাকের বাস্তবায়ন কার্যক্রম প্রত্যাশার চেয়েও বেশি সফল।
এনভায়রনমেন্টাল কনসালটেন্ট শার্লিন হোসেন বলেন, কারখানাগুলোর পরিবেশ উন্নয়ন, বিদ্যুৎ সাশ্রয় এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত পদক্ষেপগুলো অনুকরণীয়। ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং বলেন, স্থানীয় পর্যায়ে এমন কার্যকর উদ্যোগ বিশ্বব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়ক এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বাড়বে।
সভায় SMART প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন গাকের সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার।
পরে প্রতিনিধি দল প্রকল্পের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্থাপিত তিনটি মডেল ওয়ার্কশপ এবং একটি কমন সার্ভিস সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা কারখানায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলইডি বাল্ব ব্যবহার, পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন, সোলার প্যানেল স্থাপন, ট্রান্সপারেন্ট টিন, তাপমাত্রা নিয়ন্ত্রণে আধুনিক ফ্যান, ভেন্টিলেশন ও ইনসুলেশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধিদল সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins