| শনিবার, ১০ মে ২০২৫ | প্রিন্ট
লায়ন্স ইন্টারন্যাশনাল এর প্রাক্তন কাউন্সিল চেয়ারপারসন এস. কে. কামরুল কে হত্যার চেষ্টা,
অদ্য ০৯ মে ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৮:৩০ মিনিটে তার ব্যক্তিগত গাড়ি (নং: ঢাকা মেট্রো-চ ২০-৩৩৮৭) যোগে ওয়ারি এলাকা হতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যাওয়ার সময় পথিমধ্যে বাংলাদেশ সচিবালয়ের সামনে আবদুল গনি রোডে প্রথম ইউ-টার্নের কাছাকাছি একটি হলুদ রঙের ট্রাক (নম্বর অজ্ঞাত) তার গাড়ির বাম পাশের সামনের অংশে ইচ্ছাকৃতভাবে আঘাত করে। এ ঘটনায় গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
তিনি সামাজিকভাবে সক্রিয় এবং একজন আন্তর্জাতিক পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তার সহধর্মিণী লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের এর সর্বোচ্চ পদ কাউন্সিল চেয়ারপারসন হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ কারণে তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিছু সংখ্যক বিরুদ্ধচক্র সক্রিয় রয়েছে বলে তিনি মনে করছেন । বাংলাদেশ সায়ন্স ফাউন্ডেশন ও কাউন্সিল চেয়ারপারসন এর ইলেকশনের পর থেকে তার বিরুদ্ধে একটি পক্ষ কাজ করছে।
উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং তিনি বিশ্বাস কর ঘটনাটি পূর্বপরিকল্পিতও হতে পারে।
বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নাম্বার ৭২৫, ৯/৫/২০২৫
Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।