শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বগুড়া সদরে পিএমকের ৩৬২তম শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

বগুড়া সদরে পিএমকের ৩৬২তম শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর বগুড়া সদর শাখার ৩৬২তম শাখার শুভ উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমকের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আসাদ মিয়া এপিএম, শাজাহানপুর এরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, পিএমকে দীর্ঘদিন ধরে প্রান্তিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি সঞ্চয় কার্যক্রম, নারী উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, নতুন এ শাখা চালুর মাধ্যমে বগুড়া সদর এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বাবলম্বী পরিবার গঠনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভাপতির বক্তব্যে সদস্যদের নিয়মিত সঞ্চয়, সময়মতো কিস্তি পরিশোধ এবং উৎপাদনমুখী খাতে ঋণ বিনিয়োগের আহ্বান জানানো হয়।

সার্বিক আয়োজন করেন বগুড়া সদর শাখার শাখা ব্যবস্থাপক রমানাথ রায়। অনুষ্ঠানের শেষপর্বে নির্বাচিত সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) দেশের বিভিন্ন জেলায় শাখা বিস্তারের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এ শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins