নিজস্ব প্রতিবেদক : | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
জেড. এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ZHSUST Business Club “প্রোডাক্টিভ রমাদান – ইসলামের মৌলিক পাঠ” শীর্ষক প্রতিযোগিতার স্থগিত হওয়া লিখিত পরীক্ষা গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করেন আবু হুরায়রা (আইন), দ্বিতীয় আলি হাসান (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), তৃতীয় ইমতিয়াজ আজাদ মোহিনা (ইংরেজি)।
এর ধারাবাহিকতায় আজ ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আয়োজনের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শাহিদুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন মো. আকতারুল ইসলাম, প্রক্টর ইমামুনুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর মো. এনামুল কবির এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমান, মো. আমিমুল এহসান, কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক সাজিদ হাসান রুকু, মনিরুল ইসলাম সুমন, জহিরুল ইসলাম, শাকিলা সুলতানা স্মৃতি, প্রভাষক তানভীর আহমেদ, ইসরাত জাহান, নাফিয়া সুলতানা নিতু ও আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন শিক্ষার্থীদের নৈতিক ও জ্ঞানভিত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, বইয়ের প্যাকেজ ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
Posted ৬:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।