রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পুবাইল ও গাছায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করলেন জি,সিসি প্রশাসক

মোঃ নাসির উদ্দীন, গাজীপুর   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

পুবাইল ও গাছায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করলেন জি,সিসি প্রশাসক

গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল ও গাছা আঞ্চলিক এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

এ সময় পুবাইল ও গাছা আঞ্চলিক এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, মোঃ আবু ছাইদ চৌধুরি, নির্বাহী প্রকৌশলী (পুবাইল) এবং মোসা. খাদিজা হেনা, নির্বাহী প্রকৌশলী (গাছা)।
এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins