রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পিএমকের উদ্যোগে পোস্তগোলা শাখায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পিএমকের উদ্যোগে পোস্তগোলা শাখায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে শ্যামলী জোনের পোস্তগোলা শাখায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম।

রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চক্ষু, গাইনি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-কর্মসূচী ব্যবস্থাপক মো. হোসাইন এবং শাখা ব্যবস্থাপক মো. রাকিব।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সুহাইরা বিনতে ইসলাম, ডা. শাহ মোহাম্মদ আবু সুফিয়ান, ডা. জাবেদ আহমেদ, ডা. সুজন কুমার, ডা. মো. আমিনুল ইসলাম ও ডা. আহসান উল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মুহিব সরকার, ইসতিয়াক আহমেদ, জিম সাগর ও ইসমাঈল হোসেন।

বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতিও ধন্যবাদ জানান তারা।

সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম জানান, পিএমকের সকল শাখায় মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চোখের রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হবে। এছাড়া ছানি আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins