নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়ায় ৪র্থ বারের মত হুজুরীপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুজুরীপাড়া এরাবিকা কফি ১-০ গোলে রানার্স আপ হুজুরীপাড়া সুপার ঈগলকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) হুজুরীপাড়া সবুজ সংঘের আয়োজনে হুজুরীপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
এসময় উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউপি ৯ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম, পবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আয়নাল হক রাসেল, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সারোয়ার জাহান, ধারাভাষ্যে জহির রায়হানসহ হুজুরীপাড়া সবুজ সংঘের সদস্যবৃন্দ।
Posted ৬:০২ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।